স্ট্রিম প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় আজ থেকে দুই দিনের শোক পালন করা হবে। এই সময়ে পূর্বনির্ধারিত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের সব কর্মসূচিও স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ ২১ ও আগামীকাল ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হচ্ছে। এ সময় নিয়মিত ক্লাস চললেও সব পরীক্ষা স্থগিত থাকবে। গতকাল সোমবার সকালে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। শোক পালনের প্রথম দিন, অর্থাৎ আজ স্মরণসভা এবং আর আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শোক র্যালির আয়োজন করা হবে।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান। জোবায়েদের হত্যার বিচার না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পুরান ঢাকা অচল করে দেওয়া হবে।’ তিনি দ্রুত বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত রোববার (১৯ অক্টোবর) রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
সহপাঠী ও পুলিশের সূত্রে জানা যায়, আরমানিটোলার ওই ভবনের একটি বাসায় উচ্চ মাধ্যমিকের এক ছাত্রীকে পড়াতে যেতেন জোবায়েদ। হত্যার পর ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বংশাল থানায় নিয়ে গেছে পুলিশ।
এদিকে রাতে এ বিষয়ে দেওয়া এক ক্ষুদে বার্তায় ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে। এ বিষয়ে আজ ১১টা ৪৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফ করে জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে