স্ট্রিম প্রতিবেদক

আমরা যে অবস্থায় রেখে যাচ্ছি, সেই অবস্থাতেই আগামী রমজান গত রমজানের চেয়ে ভালো হবে। আগামী রমজানে সবকিছুতেই স্বস্তি থাকবে ইনশাআল্লাহ—বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রমজানে পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং ১২ ফেব্রুয়ারির পর নতুন সরকারের জন্য বাজার তদারকিতে চ্যালেঞ্জ—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অনেক চ্যালেঞ্জ আছে। এগুলো ডাইনামিকভাবে পরিবর্তিত হয়। চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ইতিমধ্যে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে ইনশাআল্লাহ এবং আশা করা যায়, অতি দ্রুতই সরকার গঠন করা হবে। আগামী সরকার এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, ধর্মঘট গণতান্ত্রিক অধিকার, সেটি তাদের অধিকার। তবে যদি এই ধর্মঘট আরোপিত থাকে, তাহলে বাজারে এর প্রভাব পড়বেই। এটা অস্বীকার করার উপায় নেই। তবে রমজানের বাজার বিবেচনায় রেখে আমরা আমদানির একটি স্থিতি নিয়েছি। সেখানে উল্লেখযোগ্য পরিমাণ আমদানি হয়েছে।
তিনি আরও বলেন, আমদানির পরিমাণগত বিষয়টি সামাল দেওয়ার জন্য স্থানীয় জাহাজশিল্পের সক্ষমতা ছিল না। ৬০০ জাহাজ সমুদ্রে ভাসছে—এই কথাটি পুরোপুরি সত্য নয়। এত আমদানি হয়েছে যে বাংলাদেশে এই পরিমাণ জাহাজ ও গুদামও নেই। পণ্য সংরক্ষণ করতে না পারার কারণেই অনেক জাহাজ ভাসছিল।
তিনি বলেন, অনেক জাহাজ মাত্র তিন, চার বা পাঁচ দিন ভেসেছিল। অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকৃত তথ্য যাচাই না করে এক ধরনের খবর ছড়িয়ে দেওয়া হয়, যা অস্থিরতা তৈরি করে। আর অস্থিরতা থাকলে বাজারও অস্থির হবে। তবে আমরা মনে করি, আগামী রমজান গত রমজানের চেয়ে ভালো হবে।

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে আসছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক।
১ ঘণ্টা আগে
অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো কোনো প্রার্থীর প্রতি ঝুঁকে পড়ার অভিযোগ এসেছে। আবার দুই প্রার্থীর অনুসারীদের সংঘর্ষেও ‘নীরব’ থাকায় ভোটাররা উদ্বিগ্ন।
১ ঘণ্টা আগে
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুধু সাংবাদিক নন, ভোটার, প্রার্থী, এজেন্ট সবাই মোবাইল ফোন নিতে পারবেন বলে জানিয়েছেন ইসির সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ভারতের অপতথ্য ও এআই-প্রযুক্তির অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ফ্রান্সের সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
২ ঘণ্টা আগে