জানুয়ারিতেই পৌনে ১০ হাজার কোটি টাকার রোজার পণ্য আমদানিপবিত্র রমজান মাসকে সামনে রেখে গত জানুয়ারি মাসেই ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিপুল পরিমাণে আমদানি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, কেবল চট্টগ্রাম কাস্টম হাউস দিয়েই ৯ হাজার ৭৭৪ কোটি টাকার পণ্য দেশে এসেছে।
রমজানে ব্যাংকে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্তআসন্ন রমজান মাসে ব্যাংক লেনদেন ও অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করতে পারবেন।
রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টেরমাদ্রাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বৈষম্য নিরসনে পুরো রমজান মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
রমজানে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে এফবিসিসিআইয়ের মতবিনিময়পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
আগামী রমজান গতবারের চেয়ে ভালো হবে: বাণিজ্য উপদেষ্টাআমরা যে অবস্থায় রেখে যাচ্ছি, সেই অবস্থাতেই আগামী রমজান গত রমজানের চেয়ে ভালো হবে। আগামী রমজানে সবকিছুতেই স্বস্তি থাকবে ইনশাআল্লাহ—বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
নতুন সরকার শুরুতেই বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জে পড়বেআগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নতুন সরকার ক্ষমতায় বসতে না বসতেই শুরু পবিত্র রমজান। এমনিতেই রোজায় বাজার নিয়ন্ত্রণে প্রস্তুতির পরও সরকারকে হিমশিম খেতে হয়। নবগঠিত সরকার শুরুতেই বাজার নিয়ন্ত্রণে চাপে থাকবে।
রোজার জন্য কেনা হচ্ছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিনআসন্ন রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে কানাডা থেকে পরিশোধিত সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
রমজানে এলপিজির সংকট কেটে যাওয়ার আশ্বাসআসন্ন পবিত্র রমজানের আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে চলমান সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন অপারেটররা।
আমদানি সুবিধার আগেই বেড়েছে রমজানের পণ্যের ঋণপত্র খোলাপবিত্র রমজানে অতি প্রয়োজনীয় পণ্য হিসেবে পরিচিত ছোলা, খেজুর, মটর ডাল, চিনিসহ ৬ ধরনের পণ্য আমদানিতে ঋণপত্র খোলা বেড়েছে। তবে পেঁয়াজ, রসুন, আদা আমদানিতে ঋণপত্র খোলা কমে গেছে। সামনের মাসে দেশীয় নতুন পেঁয়াজ বাজারে আসবে। এ জন্য ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছেন।
রমজান সামনে রেখে খাদ্যপণ্য আমদানিতে ছাড়বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে পবিত্র রমজান মাস শুরুর আগেই খাদ্যপণ্য আমদানিতে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধার ফলে রোজায় ভোগ্যপণ্যের সরবরাহ বাড়িয়ে দাম কমবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে।