
সৌদি আরবে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটির মুসলিমরা এবার ৩০ দিন রোজা রাখবেন। অর্থাৎ, আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে।
আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। আজ সন্ধ্যায় সৌদির আকাশে শাওয়ালের চাঁদ দেখতে না পাওয়ার পর এই ঘোষণা আসে।
এর আগে, গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট সৌদি আরবের মুসলিমদের রমজান মাসের ২৯ দিন দেশে আজ সন্ধ্যায় পবিত্র শাওয়ালের মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছিল।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আরবি মাস ২৯ বা ৩০ দিনে হয়। ২৯ রমজান শেষে চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদযাপিত হয় ।
.png)






