জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গণইফতার
রমজান মাসে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন জড়ো হন হাজারো রোজাদার। মসজিদ প্রাঙ্গণে বড় বড় থালায় সাজানো থাকে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও ফল। বিভিন্ন দাতব্য সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই গণইফতারে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ মসজিদের বারান্দায় একসঙ্গে ইফতার করেন। আজানের আগে তারা দোয়া-দুরুদ পড়ে সময় কাটান। ধর্মীয় অনুশাসনের পাশাপাশি এই আয়োজন ঢাকার ব্যস্ত জীবনের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্বের অনুভূতি তৈরি করে।











.png)






