স্ট্রিম সংবাদদাতা

পদত্যাগপত্র পাঠিয়ে একই দিনে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার হেলিপ্যাড মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে জামায়াতের রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। গলায় মালা পরিয়ে তাঁর এই দলবদলকে স্বাগত জানান নওগাঁ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
এ দিন দুপুরে নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে পদত্যাগপত্র পাঠান বিদ্যুৎ চন্দ্র মাহাতো।
পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে দায়িত্ব পালনে অক্ষমতার কথা বললেও, পদত্যাগের পরপরই অন্য রাজনৈতিক দলে যোগদান ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।
পদত্যাগ করে জামায়াতে যোগদানের কারণ জানতে চাইলে বিদ্যুৎ চন্দ্র মাহাতো বলেন, ‘চব্বিশের ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর সব কর্মকাণ্ড আমার অনেক ভালো লেগেছে। হিন্দু ধর্মাবলম্বীর হয়ে জামায়াতে যুক্ত হওয়ার সুযোগ আছে কিনা, সে বিষয়ে অনেকের কাছে পরামর্শ নিয়েছি। এরপর জামায়াতে যোগ দিলাম।’
এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা বলেন, ‘কিছুদিন আগে পারিবারিক সমস্যায় রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার কথা জানিয়েছিল বিদ্যুৎ চন্দ্র মাহাতো। শুক্রবার দুপুরে তার পাঠানো পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপে পেয়েছি। জামায়াতে যোগদানের বিষয়টি আমি জানি না।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে