স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ হবে। আমি ধারণা করছি, খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই শপথ পাঠ করাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পরই তারা তাদের সংসদীয় দলের প্রধানকে নির্বাচিত করবেন। এছাড়া বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে। আমার জানামতে, এটি (মন্ত্রীদের শপথ) রাষ্ট্রপতি করাবেন।’
কারা আমন্ত্রিত হবেন, সেই বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নেবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আমার জানামতে, এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানকার মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।’
সাধারণত জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান হলেও এবার দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে শপথ নেবেন নতুন সরকারের সদস্যরা। এ বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘দক্ষিণ প্লাজায় শপথের বিষয়ে বিএনপিই অভিপ্রায় ব্যক্ত করেছিল।’
আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, ‘আমার ধারণা, এই সংসদটা একটু ভিন্ন। ছাত্র-জনতার আত্মত্যাগ এবং এই গণঅভ্যুত্থানের অনেক ত্যাগ, কষ্ট ও বেদনার বিনিময়ে এই সংসদ পেয়েছি। এসব কারণে সংসদটি অন্য সব সংসদের চেয়ে ভিন্ন।’
এই সংসদ প্রাঙ্গণে অনেক ঐতিহাসিক ঘটনাও ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে জুলাই সনদ ঘিরে যে অনুষ্ঠান, সেটাও এখানে আয়োজন করা হয়েছে। সুতরাং সংসদের দক্ষিণ প্লাজাটি বিভিন্ন কারণে আমাদের কাছে স্মরণীয়। এ সংসদের পাশেই বেগম খালেদা জিয়া এবং সবার প্রিয় আমাদের ওসমান হাদির জানাজা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘এটি বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের যে ডকুমেন্টেশন, সেটি প্রকাশের একটি জায়গা হিসেবেও দাঁড়িয়েছে।’

বাংলাদেশে ২০২৬ সালের জাতীয় নির্বাচন ও গণভোট সাধারণত শান্তিপূর্ণ হলেও অর্থরাজনীতি ও জবাবদিহির ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল।
৩০ মিনিট আগে
শেরপুরে কৃষি ব্যাংকের একটি ব্রাঞ্চের অস্থায়ী নৈশপ্রহরী সৈয়দ হুমায়ূন কবির বাবুর (৬৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় বাড়ির পাশের একটি গাছ থেকে আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর পকেটে কয়েকটি চিরকুট পাওয়া যায়।
৪৩ মিনিট আগে
মাদ্রাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বৈষম্য নিরসনে পুরো রমজান মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামানত হারিয়েছেন হান্নান মাসউদের বাবা। এই আসন থেকে ছেলে ও বাবা প্রতিদ্বন্দ্বিতা করেন। এনসিপি থেকে প্রার্থী হয়েছিলেন আবদুল হান্নান মাসউদ। পৃথক দল থেকে নির্বাচন করেন তাঁর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক।
১ ঘণ্টা আগে