জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

সুনামগঞ্জের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২২: ৪০
সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (১১ জানুয়ারি) তিনি এসব বিদ্যালয় ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকৃত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—গলহা, জমশেরপুর এবং মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপদেষ্টা এসব বিদ্যালয়ের ভবন, শ্রেণিকক্ষ ও অবকাঠামোসহ সার্বিক পরিবেশ সরেজমিনে দেখেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনার অগ্রগতি ও সমস্যার বিষয়ে কথা বলেন। শিক্ষার্থীরা উপদেষ্টাকে জানায়, নতুন বছরের শুরুতেই তারা সবাই নতুন বই হাতে পেয়েছে।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, স্থানীয় প্রশাসন এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত