স্ট্রিম প্রতিবেদক

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের নেতারা।
আজ শনিবার (৩০ আগস্ট) দলটির উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান স্ট্রিমের সঙ্গে আলাপকালে এই দাবি করেন।
তিনি বলেন, `গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে এসেছিলেন। প্রেসসচিব বলেছেন, “সরকারের পক্ষ থেকে হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।“‘
এই হামলার পেছনে সরকারের যোগসূত্র দেখছেন শাকিল উজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কথা হচ্ছে সরকার কী করলো। সরকারের অবশ্যই যোগসূত্র আছে। নাহলে কীভাবে হামলা হলো, এখানে গোয়েন্দা সংস্থা ব্যর্থ। এমন গোয়েন্দা সংস্থা দিয়ে রাষ্ট্র চলতে পারে না।’
শাকিল উজ্জামান বলেন, ‘আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। তিনি দায়িত্বে থাকার পরেও এমন একটা হামলা হলো। আমরা এখনও এ ব্যাপারে উনার (স্বরাষ্ট্র উপদেষ্টা) কোনো বক্তব্য-বিবৃতি পাইনি। তাঁর মদদ ছাড়া বা কনসার্ন ছাড়া এরকম হামলা হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। জাতীয় পার্টির মাধ্যমে যারা আওয়ামী লীগকে ব্যাক করাতে (ফেরাতে) চায় তারা হামলা ঘটিয়েছে, যেহেতু আমরা জাতীয় পার্টির বিচারের দাবিতে আন্দোলন করেছি।’
উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপা কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় ওই সংঘর্ষ হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।
গতকাল রাতে হামলার পর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানিয়েছিলেন, জাতীয় পার্টির হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে নুরুল হক নুরসহ নেতা-কর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাঁদের ওপর হামলা চালান। এতে নুরসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
হামলায় নুর মাথা, নাক ও চোখে আঘাত পেয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সকালে তাঁর জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি জানান, নুরের চিকিৎসার জন্য উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে ৪৮ ঘণ্টার আগে তিনি আশঙ্কামুক্ত, সেটি বলা যাচ্ছে না।
এদিকে, গতকাল রাতের সংঘর্ষের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ জানান। তবে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতা-কর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান।
জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলে অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সাগরের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বচনদস্যুরা।
১১ মিনিট আগে
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে দুই চালকের। আহত হয়েছেন আরও ১৭ জন। উপজেলার বালিয়া মোড়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
২ ঘণ্টা আগে