স্ট্রিম প্রতিবেদক

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায় যাচ্ছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাঁর স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, শহীদুল আলম আগামীকাল রোববার ইতালি যাচ্ছেন। সেখানে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘মিডিয়া ফ্লোটিলা’-য় যুক্ত হয়ে গাজার উদ্দেশে রওনা দেবেন।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শহীদুল আলমের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দৃক। সংস্থাটির আলোকচিত্রী ও নেটওয়ার্ক সমন্বয়ক পারভেজ আহমেদ রনি জানান, সারা পৃথিবীর মানুষের প্রতিবাদ-প্রতিরোধকে উপেক্ষা করে গাজাকে বহুকাল (২০০৭) ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অবরুদ্ধ গাজায় মানুষ নির্বিচার গণহত্যার শিকার, চলছে ইসরায়েল-সৃষ্ট দুর্ভিক্ষ। এই অবরোধ ভাঙার লক্ষ্যে গত ৩১ আগস্ট ত্রাণসামগ্রী নিয়ে পৃথিবীর বিভিন্নপ্রান্ত থেকে প্রায় ৫০০ জন নাগরিক গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ইতিমধ্যে দুবার আক্রমণ করেছে ইসরায়েল, এই মুহূর্তে নৌবহরটি গ্রিসে অবস্থান করছে।
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে গাজাতে ইনফরমেশন বা মিডিয়া ব্ল্যাকআউট ভাঙার উদ্দেশ্যে একটা মিডিয়া ফ্লোটিলা আয়োজন করা হচ্ছে। আমাদের সহযোদ্ধা এবং দৃকের ব্যবস্থাপনা পরিচালক, আলোকচিত্রী শহিদুল আলম এই ফ্লোটিলাতে যোগ দেবেন এবং আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) গাজার উদ্দেশ্যে ইতালি রওনা দেবেন।
শনিবার বিকেলে দৃকপাঠ ভবনে সংবাদ সম্মেলন থেকে আলোকচিত্রী শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়লিশন কর্মসূচির লক্ষ্য ও ফিলিস্তিনের সংগ্রামরত জনগণের প্রতি তার সংহতি বার্তা উপস্থাপন করবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কাজ করছেন শহীদুল আলম। এমনকি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতবছর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রি ফিরিয়ে দিয়েছেন তিনি। আলোকচিত্রের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শহিদুল আলমের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁকে এই ডিগ্রি দেওয়া হয়েছিল।

.png)

কক্সবাজারের উখিয়ায় বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে বসতঘরের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার খোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত নুনুশি একই এলাকার জামাত হোসেনের ছেলে।
১ few সেকেন্ড আগে
গণভবনে 'জুলাই স্মৃতি জাদুঘর' উদ্বোধনকালে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদদের স্বজনেরা। আজ বুধবার (৫ আগস্ট) জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
৭ মিনিট আগে
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা
৩৬ মিনিট আগে
হামের উপসর্গে বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও রোগটির উপসর্গে মৃত্যু দাঁড়িয়েছে ৮৫৪।
১ ঘণ্টা আগে