স্ট্রিম ডেস্ক

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে গেছেন প্রধান উপদেষ্টা।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।
এর আগে গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় এবার দেশটিতে সফরে গেলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের বড় সমর্থক আনোয়ার ইব্রাহিম। এ ছাড়া তিনি অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু।
এ সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সই হবে ৫ সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট। একই সঙ্গে অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ।
গত রোববার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আসিফ রহমানসহ অন্যেরা।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৬ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪২ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে