স্ট্রিম সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটকের পর অসুস্থ হয়ে পড়া ঠাকুরগাঁও জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দরে বুকে ব্যথা অনুভব করায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে চারটার দিকে তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়।
বেলাল উদ্দিনকে কার্ডিওলজি বিভাগের ১ নম্বর বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানান, ইসিজিতে তাঁর হৃদ্যন্ত্রে সমস্যা ধরা পড়েছে। হার্ট অ্যাটাকের (হৃদ্রোগে আক্রান্ত) আশঙ্কায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।
এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস বাংলা বিমান পরিবহনের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ঠাকুরগাঁও জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। সেখানে তাঁকে একটি ব্যাগ ভর্তি টাকাসহ হেফাজতে নেয় সৈয়দপুর থানা পুলিশ। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রমেক হাসপাতাল স্থানান্তর করেন চিকিৎসক।
রমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হরিপদ রায় জানিয়েছেন, বুকের ব্যথা নিয়ে জামায়াত নেতা বেলাল উদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরীক্ষার নিরীক্ষা চলছে। এরপরই তাঁর প্রকৃত শারীরিক অবস্থা বলা যাবে।
জামায়াত নেতা বেলাল উদ্দিন চিকিৎসায় থাকা হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার আজহারুল ইসলাম জানান, তিনি এখনো শঙ্কামুক্ত নন। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে, তাঁর এনজিওগ্রাম করতে হবে কি না। তাঁর হার্ট অ্যাটাক হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে আটকের সময় জিজ্ঞাসাবাদে জামায়াত নেতা বেলাল উদ্দিন জানান, ওই ব্যাগে ৫০ লাখেরও বেশি টাকা আছে, যা তাঁর গার্মেন্টস ব্যবসার। তবে বিকেলে গণনা শেষে তাঁর কাছে সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ৭৪ লাখ টাকা বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
শাহজালাল বিমান বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানিয়েছেন, কাস্টম্সের অনাপত্তি থাকায় তাকে ঐ টাকা ভর্তি ব্যাগ নিয়ে অভ্যন্তরীণ রুটে পরিবহনের অনুমতি দেয়া হয়েছিল। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাজীব হাসান সাংবাদিকদের জানান, কাস্টম্সের অনাপত্তি থাকায় তাঁকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে অভ্যন্তরীণ রুটে পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে কী পরিমাণ টাকা বহন করতে পারবে, তার কোনো সীমাবদ্ধতা নেই।
নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বেলাল উদ্দিনের কাছে পাওয়া টাকা এবং তাঁর উপস্থাপিত নথিপত্রগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, টাকাসহ আটকের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে ঘটনাটি হস্তান্তর করা হবে। এরপর সেখান থেকে সিদ্ধান্ত আসবে। তাঁর কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে