খুলনায় ছাত্রদলের সাবেক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা। ছবি: সংগৃহীত
খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা। ছবি: সংগৃহীত

খুলনায় রাশিদুল আনাম রাশু (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরের দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

রাশিদুল আনাম দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি যুবদলের সঙ্গে যুক্ত বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কোনো পদে ছিলেন কিনা প্রাথমিকভাবে তা জানা যায়নি। তিনি দৌলতপুরের দেয়ানা এলাকার শরীফুল আনামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে রাশিদুল আনাম দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটে তাঁর ইট, বালু ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। তখন সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে। একটি গুলি তার মাথার পেছনে বিদ্ধ হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথ রাশিদুল আনামের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত