স্ট্রিম প্রতিবেদক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সদস্য এই কুচকাওয়াজে অংশ নেন। তাঁদের মধ্যে ২ হাজার ৯৫০ জন পুরুষ ও ৭৩ জন নারী সদস্য রয়েছেন। প্রশিক্ষণ কেন্দ্রের সক্ষমতা ১ হাজার হলেও অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় বিশেষ অবকাঠামো তৈরি করে এই বিশাল সংখ্যক রিক্রুটকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নবীন সৈনিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক।” তিনি আরও বলেন, বিজিবি কোনো রাজনৈতিক দলের বাহিনী বা স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়। এটি জনগণের করের টাকায় পরিচালিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যেকোনো অনৈতিক বা পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে সৈনিকদের বিরত থাকার সুস্পষ্ট নির্দেশ দেন তিনি।
নির্বাচনি প্রস্তুতি নিয়ে উপদেষ্টা জানান, বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য দেশের ৬১টি উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবেন। তিনি দুর্নীতিকে রাষ্ট্রের বড় শত্রু উল্লেখ করে তা দমনে কঠোর হওয়ার নির্দেশ দেন। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলাও সাহসিকতার পরিচয়—এ কথা মনে করিয়ে দিয়ে তিনি সৈনিকদের পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

.png)

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
১৫ মিনিট আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
১ ঘণ্টা আগে
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকা ফিরে যান।
১১ ঘণ্টা আগে
নির্বাচন এদেশে সবসময় বিপ্লবী পরিস্থিতি দমাতে প্রতিবিপ্লব হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা বুর্জোয়ারা দখল করে ফেলেছে।
১১ ঘণ্টা আগে