স্ট্রিম ডেস্ক

রবিবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঢাকায়। মেঘলা আকাশ দিনভর বৃষ্টির আভাস দিচ্ছে। এতে গত কয়েক দিনের গরম কমে কিছুটা স্বস্তি মিলেছে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। এদিকে, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় সোমবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির এই প্রবণতা।
বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। রাজধানীর বড় রাস্তাগুলোর বিভিন্ন জায়গাসহ অনেক এলাকার অলিগলিতে পানি জমে গেছে। অফিসগামী সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, মিরপুর, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মগবাজার, বনশ্রী এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টিতে অফিসগামী মানুষদের দুর্ভোগে পড়তে দেখা গেছে। এসব এলাকার বিভিন্ন রাস্তায় পানি জমে ছিল। সড়কে যান চলাচলও ছিল কম।
আবহাওয়া অধিদপ্তরের রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ হালকা মেঘলা থাকতে পারে। এসময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকালে ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৯৩ শতাংশ।
সংস্থাটি জানিয়েছে, রবিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামের কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় আগামী সোমবার (১৮ আগস্ট) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
৬ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
৭ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে