বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
স্ট্রিম প্রতিবেদকঢাকা

‘বিরোধী দল যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে তোরা রাজাকার। তোরা আলবদর, আল-শামস।’—সংসদে এই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উপস্থিতিতে তিনি এই মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০০৪ সালে পাকিস্তানে গিয়েছিলাম। জামায়াতের একজন এমপি আমার সাথে সেখানে কনফারেন্সে গিয়েছিলেন। আমি মুক্তিযোদ্ধা জেনে পাকিস্তান অ্যাসেম্বলির একজন এমপি জামায়াতে ইসলামীর এমপির সাথে আমাকে যে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন, “আই কান্ট ফরগেট দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার”। তবুও দেশের বৃহত্তম অর্থনীতির স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না। যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে তোরা রাজাকার। তোরা আলবদর, আল-শামস।’
তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধ দেখেছি। বিলোনিয়া সীমান্তে যুদ্ধ করেছি। আজকে যারা গণতন্ত্রের সবক দিতে চায়, যারা একাত্তরকে ২৪-এর সাথে মেলাতে চায় বা খাটো করে দেখতে চায়, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই—আমরা ভদ্রতার সাথে আচরণ করে যাচ্ছি। দেশের বৃহত্তর স্বার্থে আমাদের নেতা তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'স্বাধীনতার পরে ধানমণ্ডির সাদা ভবনে দেখেছি, হল থেকে রুটি নিয়ে যেতাম আমরা ছাত্রদের দল। একটি হাত বাড়িয়ে দিত সেই নির্যাতিতা বোনেরা। যে বয়সে মেয়েদের হাত হওয়ার কথা ছিল গোলগাল, সেই বয়সে তাঁদের হাত ছিল দুর্গন্ধে ভর্তি। চামড়া ছিল উসকোখুশকো, তাঁরা ছিলেন লাঞ্ছিত। বুকে ছিল আট মাসের সন্তান, কেউবা ছিল অন্তঃসত্ত্বা, জীর্ণশীর্ণ চেহারা। আমাদের যদি বেশি খোঁচানো হয় মাননীয় স্পিকার—আমরা সেই ইতিহাস কিন্তু ভুলে যাইনি। আমরা মুক্তিযোদ্ধা। দেশটাকে স্বাধীন করেছি।'
.png)




-2269a6-256x144.webp)

