স্ট্রিম প্রতিবেদক

শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ (২৭ নভেম্বর) উপলক্ষে নাট্যদল থিয়েটার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর নিউ বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে মুনীর চৌধুরীর ঘনিষ্ঠ দুই বরেণ্য শিক্ষাবিদের আলাপচারিতা। এতে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তাঁরা মুনীর চৌধুরীর শিক্ষকতা, সাহিত্যকর্ম, প্রগতিশীল চিন্তা ও আদর্শ নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্মৃতিচারণা তুলে ধরবেন।
আলাপপর্ব পরিচালনা করবেন দেশের খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
আয়োজকদের বিশ্বাস, নবীন প্রজন্ম যাঁরা মুনীর চৌধুরীকে সরাসরি দেখেনি, তাঁরা এই আলাপচারিতার মাধ্যমে তাঁর ব্যক্তিত্ব ও চিন্তাধারা সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে