স্ট্রিম সংবাদদাতা

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) সদস্যরা ‘অনধিকার প্রবেশ’ করে কৃষকদের ফসলরক্ষায় তৈরি বাঁশের খুঁটি উপড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও ভিডিও ধারণের মুখে অবশেষে বাংলাদেশের সীমান্ত ত্যাগ করে তারা ফিরে যায়।
রোববার সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, বিএসএফের চার সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করে নদীর পাড়ে দাঁড়িয়ে বাঁশের খুঁটি উপড়ে ফেলছেন। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি বিএসএফ সদস্যদের কাছে গিয়ে ভিডিও ধারণ করতে থাকেন এবং বিএসএফ সদস্যদের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন সীমান্ত অতিক্রম করে এখানে এসেছেন? কার নির্দেশে বাঁশের খুঁটি তুলছেন?’
স্থানীয়রা জানায়, ঘটনাস্থল বাংলাদেশের অংশে অবস্থিত। ভারতের সীমানা নদীর অপরপাশে, তাই বিএসএফের সেখানে প্রবেশের কোনো এখতিয়ার নেই। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে একপর্যায়ে বিএসএফ সদস্যরা স্পিডবোটে চড়ে ভারতের দিকে ফিরে যান।
মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মো. আব্দুশ শহীদ স্ট্রিমকে বলেন, ‘এলাকায় ছিলাম না। ফেসবুকে ভিডিওটি আমি দেখেছি। ঘটনাস্থল সুরমা নদীর তীরে। একপাশে ভারত, অন্যপাশে জকিগঞ্জের রসুলপুর। স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যদের চলে যেতে দেখা গেছে।’
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার স্ট্রিমকে বলেন, ‘বিএসএফ সদস্যরা বাংলাদেশের অংশে প্রবেশ করেছিল। পরে স্থানীয়দের প্রতিবাদে তারা ফিরে যায়। খবর পাওয়ার পর বিএসএফ কর্মকর্তাদের ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে।’

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে