জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
শেরপুর

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০: ৪১
নিহত মাওলানা রেজাউল করিম। সংগৃহীত ছবি

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার তিনদিন পর শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলাটি করেন। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪০০/৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম বলেন, ‘তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম গোপন রাখা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান গত রাত সাড়ে ১২টার দিকে মামলার বিষয়টি জানিয়েছেন। তবে মামলায় কারা আসামি সেটি তাৎক্ষণিক জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এদিকে, মামলায় বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামি করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি বুধবার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন। সংঘর্ষে গুরুতর আহত রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওইদিন রাতেই তিনি মারা যান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত