স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটদানের হার অস্বাভাবিক বলে অভিযোগ করেছেন জাকসুর পদত্যাগকারী নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার। গতকাল শুক্রবার রাতে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে কমিশন থেকে পদত্যাগ করেন তিনি।
আজ শনিবার বেলা ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে মাফরুহী জানান, নির্বাচনের আগের দিন একজন প্রাধ্যক্ষ তাঁকে জানিয়েছিলেন, তাঁর হলে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী নেই। এ ছাড়া নির্বাচনের আগে থেকেই ভোটার তালিকায় ত্রুটির অভিযোগ ছিল। এমন পরিস্থিতিতে ভোট প্রদানের হার প্রায় ৭০ শতাংশ হওয়ায়, বাকি ২০ শতাংশ ভোটার কারা, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
ভোটের দিন ক্যাম্পাসে এত সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি ছিল কিনা, মাফরুহী সাত্তার এই প্রশ্নও তুলেছেন। তিনি বলেছেন, ‘এবার বুঝুন কেন আইনের কথা বলছি। কেন আমি গতকাল সকালে অ্যাবনর্মাল অর্থাৎ অস্বাভাবিক শব্দটি ব্যবহার করেছি।’
মাফরুহী সাত্তারের মতে, এই প্রশ্নটির সুরাহা না হওয়া পর্যন্ত নির্বাচনে অনিয়মের অভিযোগের নিষ্পত্তি করা অসম্ভব। এর জন্য নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেকর্ডকৃত ৮৪টি ক্যামেরার প্রতিটি ভিডিও দেখে প্রত্যেক ভোটারকে চিহ্নিত করার দাবি জানিয়েছেন তিনি।
মাফরুহী সাত্তার তাঁর পোস্টে অভিযোগ করেন, ফলাফলে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হওয়ার সম্ভাবনা প্রশ্নের সম্মুখীন হয়েছে। সুষ্ঠু নির্বাচন প্রমাণ করার দায়িত্ব সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের বলেও তিনি জানান।
গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে মাফরুহী বলেন, ‘ভোট গণনা স্থগিতের দাবি তুলেছি। আমি অনেক ত্রুটি, অনিয়ম দেখেছি। এই পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনের সবাই একমত পোষণ করলেও আমার মতামত গ্রহণে অপারগতা জানায়।’
নির্বাচনসংক্রান্ত অনিয়ম ও ত্রুটির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে নানাভাবে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও স্ট্রিমকে জানান মাফরুহী।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
১৯ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে