স্ট্রিম প্রতিবেদক

লেগস্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে বড় জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরু করেছে বাংলাদেশ। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীদের। ৩৫ রানে ৬ উইকেট নিয়ে রিশাদ হোসেন হয়েছেন ম্যাচ সেরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় মাত্র ৮ রানেই দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪) সাজঘরে ফিরে যায়। এতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় দলের হাল ধরেন। ধীরগতিতে ব্যাট করলেও তৃতীয় উইকেটে তাঁদের ৭১ রানের জুটি বাংলাদেশের জন্য মোটামুটি একটি স্কোর গড়ে। শান্ত ৬৩ বলে ৩২ রান করে আউট হলেও হৃদয় ওয়ানডে ক্যারিয়ারের ১১তম অর্ধশতক তুলে নেন।
অভিষিক্ত উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ৭৬ বলে ৪৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। শেষদিকে রিশাদ হোসেনের ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংসে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২০৭ রানের পুঁজি পায়।
২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও অ্যালিক আথানাজে ৫১ রানের জুটি গড়ে ভালো সূচনা করেন। কিন্তু ১২তম ওভারে রিশাদ হোসেন আক্রমণে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৩৬ বলে ২৭ রান করা আথানাজেকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বাংলাদেশকে ম্যাচে ফেরান রিশাদ।
এরপর রিশাদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। ব্র্যান্ডন কিং একপ্রান্ত আগলে রেখে ৪৪ রান করলেও অন্য কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। রিশাদ একে একে তুলে নেন আথানাজে, কেসি কার্টি (৯), শেরফান রাদারফোর্ড (০), ব্র্যান্ডন কিং (৪৪), রস্টন চেজ (৬) এবং জেইডেন সিলসের (৩) উইকেট। রিশাদের বিধ্বংসী বোলিংয়ে ৩৯ ওভারে মাত্র ১৩৩ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২১ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে