স্ট্রিম প্রতিবেদক

গণ-অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দেশের পরিচালনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ একথা বলেছেন।
গত শুক্রবার রাতের ঘটনার প্রতিবাদে আজ (৩০ আগস্ট), শনিবার বায়তুল মোকররমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে ইউনুস আহমদ এ মন্তব্য করেছেন।
অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, নুরের মতো ফ্যাসিবাদবিরোধী নেতাকে যে নৃশংসতায় আক্রমণ করা হয়েছে, তা দেশের চলমান রাজনীতি নিয়ে প্রশ্ন উত্থাপন করছে। তিনি সতর্ক করে বলেন, এই হামলার পেছনে দেশীয় না বিদেশি কোন শক্তি থাকছে, তা খুঁজে বের করতে হবে।
সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অগ্রপথিক নুরের ওপর এমন হামলা কল্পনাও করা যায় না। এর পেছনে যাদের ইন্ধন আছে, জাতি তা জানতে চায়।’ তিনি সতর্ক করে বলেন, জাতীয় পার্টির মতো ‘নগ্ন দালালদের’ ব্যবহার করে কেউ সুযোগ নিতে চাইলে তা প্রতিহত করা হবে।
ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘নুরসহ আমাদের প্রচেষ্টায় গঠিত সরকারের পুলিশ ও সেনা সদস্যরা যে স্টাইলে হামলা করেছে, তা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পরিকল্পিত। জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। ফ্যাসিবাদ এখনো শেষ হয়নি, তাই জাপাকে নিষিদ্ধ করতে হবে এবং জাপার কোনো সদস্যকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না।’
সমাবেশে ঢাকা উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘গতকাল নুর ভাইয়ের ওপর হামলা আমাদেরকে ২০০৬ সালের লগি-বৈঠা সন্ত্রাসের কথা মনে করিয়ে দিয়েছে। এটি রাজনীতির জন্য অশনিসংকেত।’
সমাবেশে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইউমসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা। সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকররম থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে বিজয় নগরে শেষ হয়।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১১ ঘণ্টা আগে