স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় সেনাবাহিনী।
আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর সদরের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান ও আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব।
ব্রিফিংয়ে বলা হয়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী আলেয়াপুরে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ইমরান ও সজিবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়। আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল দল অংশ নেয় বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
১৩ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৪২ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে