স্ট্রিম প্রতিবেদক

প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবিরের ওপর হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে পাঁচ গণমাধ্যমের জোট।
দ্য সেনট্রিস্ট নেশন, ঢাকা স্ট্রিম, দ্য ডেলটাগ্রাম, দ্য ডিসেন্ট ও দ্য পোস্টের সমন্বয়ে সদ্য গঠিত এ জোট তাদের বিবৃতিতে বলেছে, ‘আমরা এই সহিংসতার তীব্র নিন্দা জানাই। এটি দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার একটি সুস্পষ্ট চেষ্টা।’
চারটি দাবিও উত্থাপন করেছে জোটটি। সেগুলো হলো—বিদ্যমান দায়মুক্তির সংস্কৃতি দুষ্কৃতকারীদের এ ধরনের জঘন্য অপরাধ সংঘটনে উৎসাহিত করছে। এই সংস্কৃতির অবসান জরুরি; সব গণমাধ্যম কার্যালয়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে; গতকালের অর্থহীন ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং কর্তৃপক্ষকে অবিলম্বে বিষয়টি তদন্ত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অন্তর্বর্তী সরকারকে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এই সহিংসতা গণমাধ্যমের স্বাধীনতার মূলে আঘাত এবং সাংবাদিকদের কণ্ঠরোধের একটি অগ্রহণযোগ্য চেষ্টা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘আমরা আরও উল্লেখ করতে চাই, সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই হামলার পরিকল্পনা সংক্রান্ত আলোচনা ছড়িয়ে পড়লেও সরকার এ হামলা প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অগ্নিসংযোগের সময় সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল খুবই সীমিত কিংবা প্রায় অনুপস্থিত, এ বিষয়টি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’
সম্পাদকীয় অবস্থান ও নীতিগত ভিন্নতা সত্ত্বেও সব গণমাধ্যমের ভয়ভীতি বা যেকোনো ধরনের হয়রানি ছাড়াই স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে জানিয়ে জোটটি বলেছে, ‘এই কঠিন সময়ে আমরা আমাদের সহকর্মীদের পাশে আছি এবং তাঁদের জন্য প্রার্থনা জানাচ্ছি।’

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে