স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন যে, ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো দুইবার সমাধান হয়েছে। প্রথমবার ১৯৭৪ সালে এবং দ্বিতীয়বার ২০০০-এর দশকের শুরুর দিকে।
আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
১৯৭১ সালের অমীমাংসিত বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, ‘এই বিষয়ে ১৯৭৪ সালে প্রথমবার লিখিতভাবে একটি সমাধান হয়েছিল এবং সেই দলিলটি ঐতিহাসিক। সেই দলিল দুই দেশেই সংরক্ষিত আছে। এরপর পারভেজ মোশাররফ এখানে এসে খুব খোলামেলা ও আন্তরিকভাবে বিষয়টি পুনরায় সমাধান করেন।’
এরপর ইসহাক দার বলেন, ‘অতএব বিষয়টি আসলে সমাধান হয়ে গেছে। একবার ১৯৭৪ সালে এবং পরে ২০০০-এর দশকের শুরুতে। তখন জেনারেল মোশাররফ বাংলাদেশ সফরে এসে পুরো জাতির পক্ষ থেকে বাংলাদেশকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছিলেন।’
ইসহাক দার অতীতের গ্লানি ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এবং দুই দেশের মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে এখন ঢাকায় আছেন। গতকাল শনিবার দুপুরে বিশেষ একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
১ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
১ ঘণ্টা আগে