স্ট্রিম সংবাদদাতা

‘হামলার সময় আটক’ আটক ১১ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদের মধ্যস্ততায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার। সোমবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে তাঁদের হস্তান্তর করা হয়।
পরে আড়াইটার দিকে সাংবাদিকদের তিনি বলেন, ‘তাঁদের (ড্যাফোডিল ইউনিভার্সিটি) প্রশাসনের কিছু লোকজন এসেছিলেন, তাঁদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো আর তাঁদের আটকে রাখিনি। তাঁরা (আটক শিক্ষার্থীরা) এখানে ঘুরে-ফিরেই বেড়াচ্ছিল। কিন্তু যেহেতু রাতের বেলা ছিল, তারা অনেকটা আটকা পড়ে গিয়েছিল। আমরা মূলত তাদের সেইফ করার চেষ্টা করেছি, কারণ কেউ যেন তাদের আঘাত করতে না পারে। এজন্য তাঁদের একটা নিরাপত্তার মধ্যে আমরা রেখেছিলাম। এরপর উনারা এসে তাঁদের নিয়ে গেছেন।’
এদিকে ওই শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সটারনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান। তাঁদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘ছাত্রদের ছাড়ছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের পিটায়া আধমরা করে ফেলেছে। এছাড়া আমাদের ভিসি শিক্ষার্থীদের সেখানে ভাঙচুর করতে পাঠিয়েছেন—ছেড়ে দেওয়ার আগে শিক্ষার্থীদের কাছ থেকে এমন জবানবন্দিও রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘মূলত ইউজিসি তাদের মুক্ত করেছে। ইউজিসির প্রতিনিধি দলের কাছে শিক্ষার্থীদের হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম, শিক্ষিকরাও ছিলেন। এখন ওই শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে, তাদের এখন আমরা হাসপাতালে পাঠাচ্ছি। শিক্ষার্থীদের অবস্থা অত্যন্ত গুরুতর, তাদের ব্যাপক মারধর করা হয়েছে।’

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলে অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সাগরের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বচনদস্যুরা।
৭ মিনিট আগে
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে দুই চালকের। আহত হয়েছেন আরও ১৭ জন। উপজেলার বালিয়া মোড়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
২ ঘণ্টা আগে