স্ট্রিম প্রতিবেদক

ডাকসু নির্বাচন স্থগিতের ব্যাপারে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এক রিট আবেদনের শুনানি নিয়ে আগামী দুই মাসের জন্য (৩০ অক্টোবর পর্যন্ত) ডাকসু নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখতে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী—এ বিষয়েও জানতে চাওয়া হয়।
সেই আদেশের পরেই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ডাকসুর নির্বাচন প্রক্রিয়া হাইকোর্ট স্থগিত করেছেন, রুল জারি করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সিদ্ধান্ত নিয়েছি এই আদেশের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে চেম্বার জজের আদালতে আপিল মামলা দায়ের করব।
তিনি আরও বলেন, ‘পিটিশনার তার পিটিশনে ডাকসু নির্বাচন স্থগিত চাননি। তারপরও হাইকোর্ট নির্বাচন স্থগিত করেছেন, এটি অনেকটা নজিরবিহীন।’
শিশির মনির বলেন, ‘অনেক প্রস্তুতি শেষ, চূড়ান্ত প্রার্থী ঘোষণারও পাঁচ দিন চলে গেছে। এখন নির্বাচন স্থগিতের মাধ্যমে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই আমরা যতদ্রুত সম্ভব চেম্বার জজের আদালতে এই আদেশের বিরুদ্ধে সিভিল দায়ের করব।’

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
৩২ মিনিট আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
৩৮ মিনিট আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
৩৯ মিনিট আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
৪১ মিনিট আগে