স্ট্রিম সংবাদদাতা

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে আকস্মিক ঝড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হয়েছেন।
সোমবার (২৫ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস। হিজলা ফায়ার স্টেশন সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন উপজেলার ধূলখোলা ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলাম জমাদ্দার (৪৫), তাঁর ছেলে মো. ইব্রাহিম (০৮) এবং একই এলাকার মো. হারুন বিশ্বাস (৪৫)।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, জেলের কার্ডের চাল নিয়ে আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দেয়। মাঝ নদীতে যাওয়ার পর আকস্মিক ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা আটজনের মধ্যে পাঁচ যাত্রী পাশ দিয়ে যাওয়া অন্য একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। তবে তিনজন নিখোঁজ হন।
নিখোঁজদের সন্ধানে স্থানীয়রা নদীতে জাল ফেলে চেষ্টা চালাচ্ছেন। উদ্ধার অভিযানে নৌ-পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরাও অংশ নিয়েছেন। পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, 'নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।'
হিজলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. সুজন জানান, মঙ্গলবার সকালে বরিশাল সদর স্টেশন থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আতাউর রহমান খান।
৩ ঘণ্টা আগে
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৫ দিনের ছুটিতে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে ছাত্রীকে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে শুরু হওয়া আন্দোলন লম্বা ছুটিতে স্তিমিত হতে দিতে চান না শিক্ষার্থীরা। তাঁরা এখন অনলাইনে সরব থেকে নতুন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় ভোরে কুর্দিস্তান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ঈদুল আজহার আগে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে প্রস্তুতি শুরু করেছে ট্যানারি শিল্প। তবে লবণের বাড়তি দাম এবং সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সীমাবদ্ধতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বার্ষিক চাহিদার অর্ধেক চামড়াই সংগৃহীত হবে এই সময়ে।
৩ ঘণ্টা আগে