স্ট্রিম প্রতিবেদক

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭। রাজধানী ঢাকা থেকে কম্পনের উৎপত্তিস্থল কিছুটা দূরে হওয়ায় ঢাকায় এটি তীব্রভাবে অনুভূত না হলেও বগুড়াসহ উত্তরের জেলাগুলোতে মৃদু কম্পন টের পাওয়া গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুবাইয়াৎ কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ৯টা ১৪ মিনিট ৩৫ সেকেন্ডে (বাংলাদেশ সময়) এই ভূমিকম্প সংঘটিত হয়। এটি একটি মৃদু শ্রেণির ভূমিকম্প।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৪১ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে বগুড়া জেলার শেরপুরে। এর ভৌগোলিক অবস্থান ২৪ দশমিক ৬৫১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ৩৬৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
এর আগে গত ২১ নভেম্বর সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ঢাকাসহ সারা দেশে অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবারের (২১ নভেম্বর) ওই ভূমিকম্পে ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। এরপর প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে আরও তিনবার ভূমিকম্প অনুভূত হয়।
এরপর গত ২৯ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে নরসিংদীর পলাশে রিখটার স্কেলে ৩ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্পের উৎপত্তি ঘটে। ওই দিন ভোরে সিলেটে এবং কক্সবাজারের টেকনাফেও দুই দফা ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে