যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি
স্ট্রিম সংবাদদাতারাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ড. দুলাল আলী মোল্লাহ নামে ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ও এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৬তম সভায় এটি পাস হয়েছে।
.png)






