স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কিছুদিন আগে তাঁর প্রার্থিতা চ্যালেঞ্জ করে কেন রিট করা হয়েছে, সে প্রশ্ন তুলেছেন এস এম ফরহাদ। আজ রোববার ক্যাম্পাসের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফরহাদ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এবার ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করছেন তিনি।
রিট আরও আগে করা যেত উল্লেখ করে সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, ‘এ ধরনের রিট সবচেয়ে ভালো হতো আরও আগে করলে। সাত দিন আগে, ইলেকশনের আগ মুহূর্তে কেন করেছে আমি জানিনা। আরও আগে করতে পারতেন।’
তবে আইনি পথে বিরোধিতা করাকে ভালোভাবে দেখছেন বলে জানান ফরহাদ। ছবি বা ভিডিও সম্পাদনা করে অপপ্রচার না চালিয়ে আদালতের দ্বারস্থ হওয়াকে তিনি স্বাগত জানান। আদালতের রায়ের প্রতি ছাত্রশিবির শ্রদ্ধাশীল রয়েছে বলেও জানান তিনি।
ফরহাদের প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করেছেন বি এম ফাহমিদা আলম। তিনি ডাকসুতে ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে লড়ছেন।
রিট করার কারণ হিসেবে স্ট্রিমকে ফাহমিদা বলেন, ‘এস এম ফরহাদ এখনো ছাত্রলীগের কমিটিতে আছেন এবং তিনি আসলে পদত্যাগ করেন নাই। এবং এরপরে তিনি ইসলামী ছাত্রশিবির—যারা হচ্ছে ডাকসু গঠনতন্ত্রের সাথে কন্ট্রাডিক্ট করে, সেরকম কমিটিতে থেকেও তিনি ডাকসু নির্বাচন করছেন। তো এই দুটাই হচ্ছে কারণ (রিট করার)।’
আজ এক ফেসবুক পোস্টে ফাহমিদাকে ‘বাম জোটের নেত্রী’ বলে আখ্যায়িত করেন ফরহাদ। তবে তাঁর এই বক্তব্যের বিরোধিতা করে ফাহমিদা গণমাধ্যমে জানান, তিনি কোনো বাম জোটের নেত্রী নন। তিনি কেবল ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেল থেকে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের (বাংলাদেশ জাসদ) সমন্বয়ে এই প্যানেল তৈরি হয়েছে।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
২৮ মিনিট আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
৩৪ মিনিট আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
৩৫ মিনিট আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
৩৭ মিনিট আগে