স্ট্রিম প্রতিবেদক

ভূমিসেবা সিস্টেমে কিউআর কোডের মাধ্যমে দেওয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর নকল করে প্রতারক চক্র সাধারণ নাগরিকদের প্রতারিত করছে। রোববার (১৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সাধারণ নাগরিকদের জন্য সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্যের নির্ভুলতা যাচাই করা সম্ভব হবে।
কিউআর কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করে দাখিলা, খতিয়ান ও ডিসিআরে প্রদর্শিত কোড স্ক্যান করে তথ্য যাচাইয়ের অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয় বিশেষ করে ‘ভূমি’ অ্যাপ ছাড়া অন্য কোনো কিউআর স্ক্যানার ব্যবহার করা থেকে বিরত থাকতে নাগরিকদের পরামর্শ দিয়েছে।
কিউআর কোড যাচাইয়ের সময় কোনো অস্পষ্টতা, ত্রুটি বা সমস্যা হলে অথবা তথ্য নকল বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইনে (১৬১২২) যোগাযোগ করতে হবে। জাল নথি তৈরি বা ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে