সংসদে সেতুমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন, গৌরীপুরে হবে ফ্লাইওভার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার মাধ্যমে এক্সপ্রেসওয়েতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার এলাকায় যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ করা হবে।

সোমবার (২৭ এপ্রিল) সংসদে কুমিল্লার সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের উত্থাপিত ৭১ বিধির নোটিশের জবাবে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনের এক্সপ্রেসওয়ে রূপান্তরের সমীক্ষা হয়েছে। এখন প্রকল্পের ডিপিপি প্রণয়ন ও বিস্তারিত নকশা তৈরির কাজ চলছে।

তিনি বলেন, অর্থায়ন নিশ্চিত করতে আলোচনা অব্যাহত রয়েছে। এটি মিললে দরপত্র আহ্বানের মাধ্যমে নির্মাণকাজ শুরু করা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার গৌরীপুর বাজার ব্যস্ত সড়ক জংশন। সেখানে দীর্ঘদিন ধরে যানজটে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। গৌরীপুরে ফ্লাইওভার নির্মাণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

রবিউল আলম বলেন, বাজার এলাকার দোকানপাট ও হকারদের কারণে সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে সমস্যা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে সক্রিয় করে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হবে।

পরে সম্পূরক বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে দাউদকান্দী, তিতাস, মেঘনা, হোমনা ও আশপাশের কয়েকটি উপজেলার মানুষ উপকৃত হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত