জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

পোস্টাল ভোটের নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২১: ৫৮
নির্বাচন কমিশনের লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। গতকাল সোমবার (৫ জানুয়ারি) ছিল নিবন্ধনের শেষ দিন। মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কমিশনের তথ্যানুযায়ী, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ সাড়া মিলেছে। সেখান থেকে ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া। সেখান থেকে ৮৪ হাজার ২৯২ জন প্রবাসী আবেদন করেছেন। তৃতীয় অবস্থানে থাকা কাতার থেকে ৭৬ হাজার ১৩৯ জন ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

এছাড়া দেশের ভেতর থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী। বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার এই প্রক্রিয়ায় নিবন্ধিত হয়েছেন।

ইসি জানিয়েছে, নিবন্ধিত এই ভোটাররা ডাকযোগে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে।

Ad 300x250

সম্পর্কিত