স্ট্রিম সংবাদদাতা

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চান না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় দলের নেতাকর্মীরা সুবিধা পাবেন। তবে এমন সুবিধা আমরা দেব না, যাতে সরকারের বদনাম হয়।’
শুক্রবার (১০ জুলাই) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, একজন চাঁদাবাজ হাসপাতাল থেকে চাঁদা তুললে তার ব্যক্তিগত লাভ হতে পারে। কিন্তু এই চাঁদাবাজের কারণে সরকারের ওপর যে কালিমা লিপ্ত হবে সেই দায় সরকার নেবে না। তিনি আরও বলেন, সম্প্রতি বরিশালে দলীয় পরিচয়ে একজন জোর করে চেকে সাইন করে নিয়েছিলেন। আমরা রাত পার হতে দেইনি। সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।’
অপরাধী দলের যত বড় নেতাই হোক না কেন, তার পরিচয় অপরাধী জানিয়ে মন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে, সেই খালি জায়গায় আপনি নিজেই বসে যাবেন। তাহলে ভুলের স্বর্গে বসবাস করছেন। আমরা এমন কোনো সুবিধা নেতাকর্মীদের দেব না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীর পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীও এতে অংশ নেন।

.png)

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
৯ মিনিট আগে
অগ্ন্যাশয়ের তীব্র প্রদাহে (অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস) আক্রান্ত নওগাঁর এতিম যুবক মো. শাকিব হাসান রাসেল (২৭) বাঁচতে চান। তাঁর চিকিৎসায় জরুরি আর্থিক সহায়তা প্রয়োজন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।
৩৭ মিনিট আগে
ময়মনসিংহের মুক্তাগাছায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মুক্তাগাছার মানকোন ইউনিয়নের বাসিন্দা।
১ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার সড়ক, উপ-সড়ক, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
১ ঘণ্টা আগে