স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ বলেন, ‘আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড়ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে আমরা অফিসের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করেছি। এই ঘটনায় আমরা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করব। আমরা নিরাপত্তা শঙ্কিত বোধ করছি।’
কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিন বলেন, ‘জেলা নির্বাচন অফিসে একটা দুর্ঘটনা ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে জানালা দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কাগজপত্র পুড়েছে। আগুন লাগার পরপরই দক্ষতার সঙ্গে এখানকার বর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। আমরা সব দিক বিবেচনা করছি। আমরা এ বিষয়ে তদন্ত করছি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৩ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৩৯ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে