স্ট্রিম ডেস্ক

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ ঘোষিত অঙ্গ-সংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানার রহিম মেটাল মসজিদের সামনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলের আয়োজক এ টি এম ওমর ফারুক (৫৭) রয়েছেন বলে জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তার অন্যরা হলেন—কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মো. জিয়াউর রহমান (২০), হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন (২৭), আব্দুর রহমান (৪০), রিদোয়ান রাফি (১৯), ফাহিম তালুকদার (২১), ফিরোজ আহমেদ (২৩), মেহেদী হাসান হৃদয় (২২) ও মো. সজিব খান (৩১)।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে কাফরুল থানা ছাত্রলীগের সদস্য জিয়াউর, রুবেল, আব্দুর রহমান, রাফি, ফাহিম, ফিরোজ ও হৃদয়কে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ।
এত আরও বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুর নুরজাহান রোড এলাকায় অভিযান চালিয়ে এ টি এম ওমর ফারুককে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি দল।
অন্যদিকে একই দিন রাত আড়াইটার দিকে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল দল কোতোয়ালি থানার নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে সজিব খানকে (৩১) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে