স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরলাপাং এলাকায় এই ঘটনা ঘটে৷
গুলিবিদ্ধরা হলেন- স্থানীয় নুরুল আমিন (৪০), রউফ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম (১৬) ও ইব্রাহিম (৩০)। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নবীনগরে মেঘনা নদীর বালুমহাল ইজারা নিয়েছে সামিউল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সীমা ছেড়ে অবৈধভাবে চরলাপাং এলাকা থেকেও বালু উত্তোলন করছে। এতে চরলাপাং গ্রামের কৃষিজমিসহ আশপাশের এলাকায় ভাঙন ঝুঁকি তৈরি হয়েছে।
তারা আরও জানান, রোববার সকালে ইজারাদারের লোকজন বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশের নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় এসে একদল দুর্বৃত্ত গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম জানান, সকালে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের শরীরে ছররা গুলি লেগেছে। প্রত্যেকেই শঙ্কামুক্ত।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীর সন্ধ্যার বৃষ্টি উপেক্ষা করে ভিজতে ভিজতেই ট্রেন ধরছেন হাজারো ঘরমুখো যাত্রী। রোববার অফিস শেষ করে কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
৭ ঘণ্টা আগে
রাশিয়ায় নির্মাণ ও কারখানার কাজের ভিসায় গিয়ে ‘জোরপূর্বক যুদ্ধে’ নিয়োজিত ৩০ বাংলাদেশিকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন স্বজনরা। রোববার (২৪ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
৮ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন স্থানে এআই ক্যামেরা বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনে এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয় মামলা দেয়। তবে এসব মনিটরিং ক্যামেরার নাম ব্যবহার করে ভুয়া মামলার প্রতারণা করছে একটি চক্র।
৮ ঘণ্টা আগে
ঢাকাসহ চার জেলায় পৃথক ধর্ষণের অভিযোগে উঠেছে। ভুক্তভোগী ও তাঁর স্বজনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৮ ঘণ্টা আগে