স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মাইলস্টোন স্কুল এবং কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫-এ দাঁড়িয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের বরাতে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে জারিফ ফারহান নামের ১৩ বছর বয়সী এক শিক্ষার্থী মারা যায়। সে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল জারিফের। আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। পরে সোয়া দশটার দিকে মাসুমা নামের আরেক নারীর মৃত্যু হয়। এ দুজনের মরদেহ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে। দুজনই রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন গতকাল শুক্রবার বিকেলে চিকিৎসাধীন পাঁচ শিক্ষার্থীর অবস্থা ‘আশঙ্কানজনক’ জানিয়েছিলেন।
গত ২১ জুলাই দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল এবং কলেজে একটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে ওঠা অনেককে আজ থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে