নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা
স্ট্রিম প্রতিবেদক

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামীকে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে রোববার (২৪ আগস্ট) নির্বাচনের আপিল নিষ্পত্তি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সমাধানে গঠিত ট্রাইব্যুনাল কমিটির সভায় জুলিয়াস সিজার ও বায়েজিদ বোস্তামীকে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার এ সুপারিশ করে। বিষয়টি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সিন্ডিকেটে পাঠানো হয়েছে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানানো হয়। সেগুলো হলো—
যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় তাদের ছবি অপ্রদর্শিত রাখতে চান, তারা আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে পারবেন।
ছাত্রী হলগুলোতে নির্বাচনি প্রচারণা ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চালানো যাবে। এতে সংশ্লিষ্ট হলের অনাবাসিক এবং অন্যান্য হলের আবাসিক ও অনাবাসিক প্রার্থীরা অংশ নিতে পারবেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা পূর্বে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। তবে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এটি বর্তমানে বন্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্য তালিকা এখনও উন্মুক্ত থাকবে।
বিভিন্ন অভিযোগে বাতিল হওয়া মনোনয়নপত্রের ওপর আপিলের পর যাচাই-বাছাই শেষে আবেদনকারী প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, আসাদুজ্জামান জিলানী ও মো. খায়রুল আলমের বিরুদ্ধে আনা অভিযোগ যথাযথভাবে প্রমাণিত না হওয়ায় এবং অভিযোগপত্রে স্বাক্ষর না থাকায় তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছে।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
২ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
২ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
২ ঘণ্টা আগে