স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের তারিখ আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটগ্রহণের সময়ও একঘণ্টা বাড়ানো হচ্ছে।
আজ রোববার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ১০ম সভা শেষে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
কেন্দ্রে ভোটের আগের রাতে ব্যালট পৌঁছানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, এই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণার কথা বলেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী আমাদের কিছু কাজ আছে। সম্পূর্ণ নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকাল (সোমবার) চিঠি পাঠানো হবে।
তফসিল পূর্ব যে কার্যক্রমগুলো ইতিমধ্যে শেষ হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা যেসব নেওয়া হয়েছে—যেমন সংলাপ, আইন এবং বিধি সংস্কার, সেগুলো প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগেই বলেছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল দেওয়া হবে। আমরা তাই দেবো।
এটি কত তারিখ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ৮ থেকে ১৫ তারিখ।
এদিকে, সভায় নির্বাচনের দিনে ভোটগ্রহণের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সানাউল্লাহ বলেন, সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
তিনি আরও বলেন, নির্বাচন সামগ্রী নিয়েও আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি—ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে।
রাতের ভোটের প্রসঙ্গ টেনে একই সমস্যা আবার হতে পারে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, ইসি কনফিডেন্ট এমন কিছু হবে। ভোট ঠিক মতোই হবে।

অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
১ ঘণ্টা আগে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একযোগে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
১ ঘণ্টা আগে
নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
১ ঘণ্টা আগে