পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির কাতল, ৪২ হাজার টাকায় বিক্রি
স্ট্রিম সংবাদদাতারাজবাড়ী

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ২৫ কেজি ওজনের একটি কাতল বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়। রোববার (১৯ এপ্রিল) সকালে রেজাউল মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার সাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।
আড়তদার রেজাউল মণ্ডল জানান, রোববার ভোরের দিকে জেলে ঠান্ডু হলদার ও তাঁর সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এই কাতল মাছটি আটকা পরে। পরে মাছটি আড়তে এনে ওজন করে দেখা যায়, এর ওজন ২৫ কেজি।
এসময় বিশাল মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক লোকজন ও স্থানীয়রা। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭শ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে সকালে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৪২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন কিছুটা লাভে বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছেন। আশা করছেন দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।
.png)






