
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (স্মারক বই) সই করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণের ফটকের সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানগণসহ ঊর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে গতকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ তৎপর ছিল। তবে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক ছিল।
.png)






