স্ট্রিম প্রতিবেদক

জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
আগামী নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে উল্লেখ করে আদীব বলেন, ‘সেই নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যা দেশের দীর্ঘ ৫৪-৫৫ বছরের সংকট ও একক ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচারী কাঠামো থেকে স্থায়ী সমাধান দেবে।’
এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানিয়েছে বলেও জানান তিনি।
গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি দাবি করে আরিফুল ইসলাম বলেন, ‘এক বছর পেরিয়ে গেলেও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত হয়নি। এমনকি শহীদ পরিবার মাঠে নামলে পুলিশ লাঠিপেটা করেছে। আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি, তাঁদের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে।’
আরিফুল ইসলাম আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা জুলাই গণ-অভ্যুত্থনের সমর্থকদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে এনসিপি। পাশাপাশি গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে এনসিপি।
জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে এনসিপির অবস্থান জানিয়ে আরিফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কোনো পার্থক্য নেই। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত এবং জাতীয় পার্টি তাদের নির্বাচনে ফিরিয়ে আনতে সক্রিয়, সে কারণে জাতীয় পার্টির কার্যক্রমও স্থগিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।’
বৈঠকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১১ ঘণ্টা আগে