গোলযোগ সৃষ্টির সক্ষমতা আওয়ামী লীগের নেই: মাহবুব উল্লাহ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৮: ৩৬
অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ। সংগৃহীত ছবি
অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ। সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমানে বড় ধরনের গোলযোগ সৃষ্টির সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। রোববার (২১ জুন) রাজধানীর এফডিসিতে ‘সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ শীর্ষক ছায়া সংসদে এই কথা বলেন তিনি।

মাহবুব উল্লাহ বলেন, সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। তবে আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় ধরনের গোলযোগ সৃষ্টি করার মতো শক্তি আওয়ামী লীগের বর্তমানে নেই।

সামাজিক মাধ্যমের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এক শ্রেণির মানুষ সেখানে অরুচিকর ও নোংরা ভাষা ব্যবহার করছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে দিন দিন বাড়তে থাকা ডিজিটাল আসক্তিও অত্যন্ত উদ্বেগজনক।

মাহবুব উল্লাহ সতর্ক করে বলেন, দেশে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে পরাজিত শক্তি পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পাবে।

সম্প্রতি দিল্লির ইমিগ্রেশনে জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লির ইমিগ্রেশনে যে শিষ্টাচারবহির্ভূত আচরণ করা হয়েছে, তা শুধু একজন ব্যক্তির নয়, বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ন করারও অপচেষ্টা।’

মাহবুব উল্লাহ দাবি করেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে সামাজিক মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে উসকানি ও অপপ্রচার এখনও অনবরত চালানো হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত