
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ২৯ জন গ্রেপ্তার হয়েছে। শনিবার (৯ মে) রাতে এই অভিযান চালায় যাত্রাবাড়ী থানার পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৭, পুরাতন মামলায় ২, পরোয়ানাভুক্ত ৩ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১৭ জন রয়েছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ কর্মকাণ্ড নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)






