জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

আকাশে ৫৪ লাল-সবুজ পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ছবি: বিমান বাহিনীর ফেসবুক পেজ

বিজয় দিবসে বিশেষ প্যারাস্যুট জাম্পের মাধ্যমে একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও তাদের ওয়েবসাইটে এই স্বীকৃতির কথা প্রকাশ করেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মোস্ট ফ্ল্যাগস ফ্লোন সাইমালটেনিয়াসলি হোয়াইল স্কাইডাইভিং’ বা প্যারাস্যুট জাম্পের সময় একসঙ্গে সর্বাধিক পতাকা ওড়ানোর রেকর্ডটি ‘টিম বাংলাদেশ’ অর্জন করেছে। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এবং জাতীয় ঐক্য প্রদর্শনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়। সশস্ত্র বাহিনীর দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি পতাকা। এই অভিযানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা অংশ নেন।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের পরিকল্পনা ও বাস্তবায়নে এই রেকর্ড অর্জিত হয়েছে। এটি শুধু একটি বিশ্ব রেকর্ড নয়, বরং বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিজয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতি সভায় এই রেকর্ড গড়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে এই রেকর্ড গড়ার প্রস্তুতি নেওয়া হয়।

Ad 300x250

সম্পর্কিত