স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় পার্ক করে রাখা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্য রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ বাসচালক তাজেস খান (৪৫) মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি মহাসড়কের পাশে পার্কিং-এ রেখে ভেতরে ঘুমাচ্ছিলেন চালক। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিলে মুহূর্তেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশসহ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় চালক তাজেসকে উদ্ধার করে। তাঁকে প্রথমে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এবং আশঙ্কাজনক হওয়ায় পরে রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, চালক ভেতরে থাকা অবস্থায় বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত সোমবার শিবালয়ের উথলী এলাকায় পার্কিং করে রাখা আরেকটি স্কুল বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৮ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
২ ঘণ্টা আগে