ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৬
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২। স্ট্রিম গ্রাফিক
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২। স্ট্রিম গ্রাফিক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

তথ্য অনুযায়ী, এ সময় ঢাকা বিভাগে ৫৫৯ জন, খুলনা বিভাগে ২৮৪ জন ও চট্টগ্রাম বিভাগে ২০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৪৩০ জন। তাদের মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩ হাজার ৪৩৪ জন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত