স্ট্রিম ডেস্ক

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে, এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৯ মিনিটে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো জানিয়েছে যে দেশের সব প্রধান নদ–নদীর পানি সমতল বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি আগামী পাঁচ দিন ধরে হ্রাস পাবে এবং বিপদসীমার নিচেই থাকবে। গঙ্গা নদীর পানি একইভাবে আগামী পাঁচ দিন হ্রাস পাবে, আর পদ্মা নদীর পানি প্রথম দিন স্থিতিশীল থাকলেও পরবর্তী চার দিন হ্রাস পেতে পারে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকবে, তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি আগামী দুই দিন স্থিতিশীল থেকে তৃতীয় দিনে বাড়তে পারে। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের মুহুরী নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে, এরপরের দুই দিন স্থিতিশীল থাকতে পারে। এছাড়া হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা–অন্ধ্র উপকূলের কাছে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে কিংবা উজানে ভারতে উল্লেখযোগ্য ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। তবে আগামী ২ দিনে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে মাঝারি–ভারি বৃষ্টিপাত হতে পারে এবং ৩য় দিনে বিশেষ করে সিলেট বিভাগ ও এর উজানে মাঝারি–ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
৬ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
৭ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে